দুবলহাটি প্রাসাদ এর পরিচিতি
দুবলহাটি প্রাসাদ খ্রি. উনিশ শতকের প্রাচীন স্থাপনা। যা তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী নির্মাণ করেন। বিশাল প্রাসাদের বাহিরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয় ও ষোল চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। প্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলার রয়েছে।