ঐতিহাসিক স্থান / স্থাপনা

পীর খান জাহানের মাজার

ঠাকুরদিঘি

পীর খান জাহানের মাজার এর পরিচিতি

পীর খান জাহান (র.) মাজার বাগেরহাট জেলার সদর উপজেলায় ঠাকুর দিঘির উত্তর পাড়ে এবং পীর আলী তাহেরের সমাধী সংলগ্ন পূর্ব দিকে অবস্থিত। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এক গম্বুজ বিশিষ্ট এ সমাধি সৌধ-এর মাঝামাঝি তিনটি ধাপে নির্মিত হয়েছে। সমাধি ভবনের পূর্ব ও পশ্চিম দেয়ালে ০২টি প্রবেশপথ ও উত্তরে ০১টি কুলুঙ্গি রয়েছে। প্রধান প্রবেশ পথটি দক্ষিণ দিকে নির্মিত। সমাধির অভ্যন্তরে পাথরের উপর কিছু ক্যালিওগ্রাফি উৎকীর্ণ রয়েছে। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।