ঐতিহাসিক স্থান / স্থাপনা

জমিদার মণিবাবুর বাড়ি

লোহাগড়া

জমিদার মণিবাবুর বাড়ি এর পরিচিতি

আনুমানিক ১২৯৭ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত জমিদার মণিবাবুর বাড়ি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক পটভূমি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, জমিদার বাড়ীটি আনুমানিক ১৯০০ শতকে প্রতিষ্ঠিত। বিদ্যমান বাড়িটিতে একটি দ্বিতল প্রাসাদ নির্মাণ করা হয়েছে যা ইংরেজি বর্ণ 'L' (খ) আকৃতির ভূমি পরিকল্পনায় নির্মিত। বাড়িটিতে ইটের গাঁথুনির সাথে চুন-সুরকি মসলা ব্যবহার করা হয়েছে। দ্বিতল প্রাসাদটির সামনে ও পিছনে বারান্দা ও নিচ তলায় ০৭টি কক্ষ এবং দ্বিতীয় তলায় ০৬টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের সামনের বারান্দায় ১২টি আস্তরবিহীন পিলার রয়েছে। বর্তমানে এতে একটি দুর্গা মন্দির, তৎসংলগ্ন ধ্বংসাবশেষ বিশিষ্ট পাকা মেঝে এবং উত্তর পাশে শান বাঁধানো ঘাটযুক্ত একটি পুকুর রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।