হররামেশ্বর মন্দির (রাজেশ্বরী মন্দির) এর পরিচিতি
মুক্তগাছা কলেজ রোডস্থ আট-আনী জমিদার বাড়ী থেকে ৬ মিটার পূর্বে অর্থাৎ জমিদার বাড়ীর কেন্দ্রীয় প্রবেশ পথের বাহিরে পূর্বের ব্লকে হররামেশ্বর মন্দির অবস্থিত। 'হররামেশ্বর মন্দির' আট-আনী জমিদার বাড়ির সমসাময়িক কালে নির্মিত। মন্দিরের ভিতরের আয়তন ৬.৭ বর্গমিটার। মন্দিরের দেয়ালের প্রশস্ততা প্রায় ২ মিটার।