সোনারং মন্দির এর পরিচিতি
এক মঞ্চের উপর দু'টি মন্দির পাশাপাশি দন্ডায়মান। মন্দির দু'টি উচু শিখর বিশিষ্ট। মন্দিরের সামনে বারান্দা রয়েছে। পাশাপাশি অবস্থিত মন্দির দু'টির পশ্চিম দিকেরটি তুলনামুলক বড় ও কালি মন্দির হিসেবে পরিচিত এবং পূর্বের ছোটটি শিব মন্দির হিসেবে পরিচিত। কালিমন্দিরটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এবং সামনে বারান্দা রয়েছে। কালি মন্দিরের পাশের শিব মন্দির বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। শিব মন্দিরের কেন্দ্রীয় শীর্ষ চূড়াসহ আরও ২ ধাপে চার কোণায় চারটি করে মোট আটটি চূড়া বা রত্ন আছে। এটি একটি নবরত্ন বিশিষ্ট শিব মন্দির।