চট্টগ্রামস্থ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর পরিচিতি
১৬৬৬-৬৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীরের বিজয় ফলক হিসেবে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তিন গম্বুজবিশিষ্ট এ মসজিদটি আয়তাকার। স্থানীয়ভাবে অপরিকল্পিত নির্মাণ কাজের ফলে মোগল আমলের এ মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য বাহির থেকে তেমন বোঝা যায় না।