ছাদবিহীন ইমারত এর পরিচিতি
রোয়াইল বাড়ি গ্রামের বুরুজ ঢিবির পাশেই ছাদবিহীন ইমারত। এটি পাঁচটি কক্ষের সমন্বয়ে নির্মিত। ইমারতের খুব সামান্য অংশই এখন দাঁড়িয়ে আছে। যে অংশটুকু এখন দাঁড়িয়ে আছে সে অংশটুকু রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অংশটুকুতে পরবর্তীতে টিনের চালা দেয়া হয়। বাকী অংশ এখন প্রায় মাটি সমান হয়ে গেছে। এ ভবন কখন কার দ্বারা নির্মিত হয়েছিল তা জানা যায় না।