ঐতিহাসিক স্থান / স্থাপনা

জমিদার বাড়ি (ব্রজ নিকেতন)

নবাবগঞ্জ, ঢাকা

জমিদার বাড়ি (ব্রজ নিকেতন) এর পরিচিতি

দ্বিতল স্থাপনাটি আয়তকার ভূমি নকশা আদলে ঔপনিবেশিক আমলে নির্মাণ করা হয়েছে। স্থাপনাটির সম্মুখভাবে সারিবদ্ধভাবে পাঁচটি কোরন্থিয়ান কলাম বিদ্যমান রয়েছে। যার নিচের অংশে আয়তাকার নকশা রয়েছে। দোতলার বারান্দায় কাস্টিং রেলিং এর ব্যবহার লক্ষণীয়। দুই পার্শ্বসহ দুই কর্ণারে সিলিন্ডার টারেট ব্যবহার করা হয়েছে। জানালার উপরিভাগে খিড়কি নকশা ও ঢালাই লোহার অলংকৃত পেডিমেন্ট ব্যবহৃত হযেছে। সমতল ছাদ বিশিষ্ট স্থাপনাটি চুন সুরকির গাঁথুনিতে নির্মিত। তবে আস্তরে চুন ও বালির ব্যবহার করা হয়েছে। ভবনটির অভ্যন্তরে ০৬টি কক্ষ রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।