শশী কান্তের প্রাসাদ এর পরিচিতি
মুক্তগাছা রাজবাড়ী জগত কিশোর ও তার ছেলে রাম কিশোর আচার্য চৌধুরীর আট আনা জমিদার অংশ। মুক্তগাছা রাজবাড়ীটি কয়েকটি ব্লকে বিভক্ত। দক্ষিণ ব্লকে রয়েছে পূর্ব মুখী পাশাপাশি সংযুক্ত ২টি ভবন। মাঝখানে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশপথ। উত্তরের ব্লকে রয়েছে ৫০ ফুট দীর্ঘ প্রবেশ পথ। প্রবেশ পথের দু'পাশে রয়েছে সংযুক্ত ২টি ভবন। ভবনের সামনে রয়েছে টানা বারান্দা ও খোলা আঙ্গিনা। এ ব্লকটি বর্তমানে শহীদ স্মৃতি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে।