সাবেক প্রার্থনা কক্ষ (পুরাতন জামে মসজিদ) এর পরিচিতি
সাবেক ডাংগা প্রার্থনা কক্ষ বাগেরহাট জেলার সদর উপজেলায় সাবেক ডাংগা গ্রামে অবস্থিত। এ স্থাপনাটি আনুমানিক খ্রিষ্টীয় ১৫ শতকে আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। চারচালা ছাদ দিয়ে আচ্ছাদিত দক্ষিণমুখী প্রার্থনা কক্ষটির অভ্যন্তরীণ চার দেয়ালে পোড়ামাটির ফলকে ফুল-লতা-পাতার অপূর্ব কারুকাজ রয়েছে। স্থাপত্যিক বৈশিষ্ট্য ও নির্মাণকাল নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।