রাণী রাশমণি কাচারি, দোলমঞ্চ ও দিঘি এর পরিচিতি
ব্রিটিশ ঔপনিবেশিক আমলের শেষ দিকে বিখ্যাত জমিদার রাণী রাশমণির মকিমপুর পরগণার অন্তর্ভুক্ত কাচারি, দোলমঞ্চ ও দিঘি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থাপত্যশৈলীতে ঔপনিবেশিক বৈশিষ্ট্যের পাশাপাশি মুঘল স্থাপত্যরীতির প্রভাব পরিলক্ষিত হয়। শান বাঁধানো প্রাচীন দিঘিটি তৎকালের প্রজাসাধারণের পানীয় জলের চাহিদা নিবারণের জন্য নির্মিত হয়েছিল।