শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি এর পরিচিতি
সুলতান শাহ সুজার রাজত্বকালে (১৬৩৯-১৬৬০ খ্রিঃ) শাহ নেয়ামতুল্লাহ ধর্ম প্রচারের উদ্দেশ্যে রাজমহলে এসে গৌড়ের উপকন্ঠে পিরোজপুরে স্থায়ীভাবে আস্তানা স্থাপন করেন। বলা হয় যে, তিনি শাহ সুজার আধ্যাত্মিক গুরু ছিলেন। দীর্ঘদিন তিনি এতদঅঞ্চলে সুনামের সাথে ইসলাম প্রচার করে ১০৭৫ হিজরী (১৬৬৪খ্রিঃ) মতান্তরে ১০৮০ হিজরীতে (১৬৬৯খ্রিঃ) পিরোজপুরেই সমাধিস্থ হন। সেই সমাধিস্থলটি বর্তমানে ইসলামী ধর্মীয় ঐতিহ্যের নিদর্শন বহন করছে।