ঐতিহাসিক স্থান / স্থাপনা

বাবা আদম শাহী মসজিদ

ইউনিয়ন: রামপাল, মুন্সিগঞ্জ সদর

বাবা আদম শাহী মসজিদ এর পরিচিতি

মসজিদের শিলালিপি থেকে জানা যায় যে, সুলতান জালাল-উদ-দীন ফতেহ শাহের রাজত্বকালে মালিক কাফুর ৮৮৮ হিজরতে (১৪৮৩ খ্রি:) মসজিদটি নির্মাণ করেন। প্রখ্যাত সুফি দরবেশ বাবা আদম শহিদের নাম অনুসারে এর নামকরন করা হয়। ছয় গম্বুজবিশিষ্ট বাবা আদম মসজিদ আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। মসজিদের দেয়াল ২ মিটার প্রশস্ত। পূর্ব দেয়ালে তিনটি পয়েন্টেড খিলানের মধ্যে তিনটি প্রবেশদ্বার রয়েছে এবং পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব ও চার কোণে চারটি আটকোনাকৃতির বুরুজ বা মিনার রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।