জিঞ্জিরা প্যালেস (হাম্মামখানা) এর পরিচিতি
১৬২০-২১ খ্রিস্টাব্দে জিনজিরা প্রাসাদ নির্মাণ করেছিলেন তৎকালীন সুবেদার নবাব ইব্রাহিম খাঁ। পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলা পরিবার পরিজনকে জরাজীর্ণ জিনজিরা প্রাসাদে প্রেরণ করা হয়েছিল এবং সাথে নবাব আলিবর্দী খাঁর দুই কন্যা ঘসেটি বেগম ও আমেনা বেগমকেও আনা হয়। পরাজিত নবাবের পরিবার-পরিজন জিনজিরা প্রাসাদে আশ্রয় গ্রহণ করেন। জরাজীর্ণ ধ্বংসপ্রায় মূল কাঠামোর খুব সামান্য অংশ বিদ্যমান রয়েছে।