রাণী রাশমণি এস্টেটের কাচারি বাড়ি এর পরিচিতি
ঔপনিবেশিক আমলের শেষ দিকে বিখ্যাত জমিদার রাণী রাশমণির মকিমপুর পরগণার অন্তর্ভুক্ত কাচারি, দোলমঞ্চ, দিঘিসহ অন্যান্য স্থাপনার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী জানা যায়, রাণী রাশমণি এস্টেটের এ স্থান থেকে নড়াগাতি পর্যন্ত কাচারি বাড়ি স্থাপন করা হয়েছিল। কাচারি বাড়ি ও দোলমঞ্চের সীমানা প্রাচীরের নির্মাণশৈলীতে ঔপনিবেশিক বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু মুঘল স্থাপত্যরীতির প্রভাব রয়েছে। শান বাঁধানো প্রাচীন দিঘিটি প্রজাসাধারণের পানীয় জলের চাহিদা মেটাতে নির্মিত হয়েছিল।