বালিয়াটি প্রাসাদ এর পরিচিতি
বালিয়াটি গ্রামের নাম থেকে 'বালিয়াটি প্রাসাদ' নামকরণ হয়ে থাকতে পারে। বালিয়াটি চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতার নাম গোবিন্দ রাম সাহা। তিনি খ্রি. ১৮ শতকের শেষ দিকে লবণের ব্যবসা করতেন এবং তার চার সন্তান ছিল। তাদের নাম দধি রাম, আনন্দ রাম, পণ্ডিত রাম ও গোলাপ রাম। দধি রামের দুই সন্তান ছিল। তাদের উত্তরসূরিরা পূর্ববাড়ি ও পশ্চিমবাড়ি প্রতিষ্ঠা করেছিল। এ বিশাল ৪টি প্রাসাদ ভবনের পিছনে রয়েছে ৪টি বিশালাকৃতির পৃথক অন্দর মহল ভবনগুলোতে ছোট-বড় ২০০টি কক্ষ আছে। ইমারতগুলো উচু প্রাচীর বেষ্টিত এবং দক্ষিণ প্রাচীরে ৪টি সিংহ দরজা আছে।