মীর কাদিম সেতু এর পরিচিতি
পুরাতন এ সেতুটি মীর কাদিম খালের উপর নির্মিত। স্থানীয়রা এ পুল/সেতুটি সেন রাজা নির্মাণ করেন বলে দাবি করেন। কিন্তু স্থাপত্য বৈশিষ্ট্য সম্পূর্ণরুপে মোঘল আমলের এবং সেতুটি ১৭ শতাব্দীর পূর্বের নয় বলে কেউ কেউ মত দেন। সেতুটি'র দৈর্ঘ্য ৫২.৫০ মিটার এবং প্রস্থ ৬ মিটার। সেতুটিতে তিনটি খিলান রয়েছে এবং কেন্দ্রীয় খিলানটি ৪.২৫ মিটার প্রশস্ত এবং পাশের দু'টি খিলান ২.১৭ মিটার প্রশস্ত।