গোরার মসজিদ এর পরিচিতি
গোরার মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত চার গম্বুজবিশিষ্ট মসজিদ। মসজিদের অভ্যন্তরে ফুলেল টেরাকোটায় সজ্জিত এবং মসজিদের বাহিরে দেয়ালে ফুলের টেরাকোটার ছাপ রয়েছে। মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫শতকে খান জাহান (র.) আমলের স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে।