বাদল পিলার/গরুড় পিলার (ভীমের প্যান্টি) এর পরিচিতি
মঙ্গলবাড়ী বাজার থেকে প্রায় ৪০০ মি. দক্ষিণে নিচু বিলের মাঝখানে এ স্তম্ভটি অবস্থিত। স্তম্ভের শীর্ষদেশে একটি গরুড় মূর্তি ছিল, যা বর্তমানে অনুপস্থিত। বর্তমানে স্তম্ভের গায়ে সংস্কৃত ভাষায় ২৮ পংক্তির একটি শিলালিপি আছে। এ শিলালিপিতে পাল নৃপতি নারায়ণপাল দেবের রাজত্বকালে (৮৫৪-৯০৮খ্রিষ্টাব্দ) নারায়ণপালের মন্ত্রী গুরুব মিশ্রের এ প্রশংসতিতে তাঁর পিতা কেদার মিশ্র, পিতামহ সোমেশ্বর মিশ্র, প্র-পিতামহ দর্ভপাণি, প্র-প্র-পিতামহ গর্গ প্রমুখ সম্পর্কে প্রশংসা বাক্য রয়েছে।