ঐতিহাসিক স্থান / স্থাপনা

শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী মসজিদ

ফিরোজপুর, শাহবাজপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী মসজিদ এর পরিচিতি

শিবগঞ্জ উপজেলার ফিরোজপুরে অবস্থিত শাহ নেয়ামতল্লাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ঐশ্বর্যমণ্ডিত তিন গম্বুজ জুম্মা মসজিদটি মোঘল যুগের একটি বিশিষ্ট স্থাপত্য কীর্তি। মসজিদটি ১৬৩৬ খ্রিঃ থেকে ১৬৫৮ খ্রিঃ এর মধ্যে নির্মিত হয়। মসজিদের ভেতর ও বাইরে তেমন কোনো উল্লেখযোগ্য কারুকার্য নেই। তিনটি প্রবেশপথ ও ভেতরে তিনটি মিহরাব রয়েছে। দেয়ালে কয়েকটি তাক রয়েছে। স্থানীয় জনসাধারণ নিয়মিতভাবে এই মসজিদে জুম্মা নামাজ আদায় করে থাকেন।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।