গোবিন্দ দেবের মন্দির ও তৎসংলগ্ন ঢিবি এর পরিচিতি
প্রত্নস্থানটিতে চারটি ঢিবি ও একটি প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষের অস্তিত্ব রয়েছে। স্থাপনার ধ্বংসাবশেষ ও ঢিবির অবস্থান দৃষ্টে মনে হয় এগুলো একটি মন্দিরগুচ্ছ। স্থানীয়ভাবে প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায়, মন্দিরগুলো প্রতাপাদিত্যের চাচা রাজা বসন্ত রায় কর্তৃক ২১ শে চৈত্র, ১০১৬ বঙ্গাব্দে (১৭ শতকে) নির্মিত হয়।