রমজান মিয়া জামে মসজিদ (বায়তুল আমান জামে মসজিদ) এর পরিচিতি
রমজান মিয়া জামে মসজিদ (বায়তুল আমান জামে মসজিদ) মোগল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। আনুমানিক খ্রিস্টীয় ১৮ শতকে নির্মিত এ মসজিদটিতে পদ্মকলস সজ্জিত তিনটি গম্বুজ রয়েছে। স্থানীয়ভাবে মসজিদটি চৌধুরী বাড়ি মসজিদ নামেও পরিচিত। গম্বুজের ড্রামে এবং ছাদের প্রাচীরে মারলন নকশা দেখা যায়।