কালিবাড়ি ও শিববাড়ি এর পরিচিতি
কালিবাড়ি ও শিববাড়ি মন্দির দু'টি আয়তাকার ভূমি পরিকল্পনায় চুন-সুরকির গাঁথুনি দ্বারা তৈরী। জনশ্রুতি রয়েছে খান জাহান আলী (র.) এর আগমন ও তাঁর স্থাপনাসমূহের সমকালীন সময়কালে মন্দির দু'টি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আট চালা বিশিষ্ট শিব মন্দিরের স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় মন্দিরটি সপ্তদশ শতকে তৈরী। মন্দির দুইটি নির্মাণ করেন বাগেরহাট জেলার তৎকালীন জমিদার গন্ধব নারায়ণ চৌধুরী। যদিও তাঁর কোন নাম ফলক মন্দিরের গায়ে নেই। কিন্তু ১৯৪৭ সালে মন্দির সংস্কারের কাজ করেন তৎকালীন জমিদার সুকুমারী চৌধুরাণী ও মেজো ছেলে বীরেন্দ্র কুমার রায় চৌধুরী নামে মন্দির গাত্রে একটি ফলক দেখতে পাওয়া যায়।