রোজ গার্ডেন (রশিদ মঞ্জিল) এর পরিচিতি
১৯৩০ সালে ব্যবসায়ী হৃষিকেশ দাশ এ বাড়িটি নির্মাণ করেন। ১৯৩৬ সালে হৃষিকেশ দাশের নিকট হতে ব্যবসায়ী খান বাহাদুর আবদুর রশিদ বাড়িটি ক্রয় করেন। ১৯৩৭ সালে কাজী আবদুর রশিদ সপরিবারে এ ভবনে বসবাস শুরু করেন এবং নতুন নামকরণ করেন রশিদ মঞ্জিল। বাড়িটি পশ্চিমমুখী ভূমি পরিকল্পনায় নির্মিত। এটি দ্বিতল এবং এর ছাদ একটি অর্ধগোলাকার গম্বুজে ঢাকা। সম্মুখে ৬টি কোরিনথিয়ান পিলার দেখা যায়।