ছোট সোনা মসজিদের নিকটস্থ পাথরের সমাধি এর পরিচিতি
ছোট সোনা মসজিদের পূর্বদিকের তোরণ থেকে সামান্য পূর্ব-উত্তর দিকে ৩.২৩ মিটার আয়তনের মঞ্চাকারে নির্মিত একটি উঁচু বেদীতে পাশাপাশি অবস্থানরত দু'টি বাঁধান কবর আছে। কররের দেয়ালে উৎকীর্ণ লিপিতে কোরানের বাণী রয়েছে। কবর দু'টি মসজিদ নির্মাতা ওয়ালী মোহাম্মদ ও তাঁর পিতা আলীর বলে মিঃ ক্রেইটন অনুমান করেন।