হামিদিয়া মসজিদ প্রকাশ (হাম্মাদিয়া) এর পরিচিতি
হামিদিয়া মসজিদটি স্থানীয়ভাবে হাম্মাদিয়া মসজিদ নামেও পরিচিত। মসজিদটি বর্গাকার ভূমি নকশায় নির্মিত। প্রতিটি বাহুর বাইরের দিকের পরিমাপ ৬.৩৬ মিটার ও অভ্যন্তরে ৪.২৪ মিটার। এটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। গম্বুজের শীর্ষদেশে আছে পদ্মের ফিনিয়েল। মসজিদের চারকোণে ৪টি গোলাকৃতির কর্ণার টারেট বা মিনার রয়েছে। মিনারের গায়ে স্ফীতকায় ব্যান্ড ব্যবহার করা হয়েছে। মসজিদের কার্নিশ ও প্যারাপেট উত্তর ও দক্ষিণ দিকে ক্রমান্বয়ে বাঁকানো। মসজিদের পূর্ব দেয়ালে আছে তিনটি প্রবেশ পথ। মূল প্রবেশ পথটি অন্য দুটি থেকে অপেক্ষাকৃত বড়। পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মিহরাব। মূল মিহরাবটি অন্য দুটি থেকে অপেক্ষাকৃত বড়।