চন্ডী মুড়া (মন্দির) এর পরিচিতি
চন্ডী মুড়া (মন্দির) উঁচু ঢিবির উপর অবস্থিত। জনশ্রুতি রয়েছে ৭ম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেব খড়গ তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে এখানে চন্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্ডী মন্দিরে সরস্বতী ও শিব মন্দিরে শিবমূর্তি স্থাপন করে পূজা অর্চনা করা হত। পরবর্তীতে খ্রি. ১৮ শতকে পাশাপাশি একই আদলে আরও ২টি মন্দির নির্মাণ করা হয়। বিদ্যমান মন্দির ৪টির শীর্ষদেশ স্তূপ সদৃশ।