মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ এর পরিচিতি
মোগল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী ফেনী অঞ্চলে নিয়োগ প্রাপ্ত হয়ে এ এলাকায় অনেক স্থাপনা তৈরি করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেনীর মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটি। মসজিদের শিলালিপি অনুসারে, এর নির্মাণকাল ১৬৯০ সাল। মসজিদটি মোগল আমলের সমস্ত নির্মাণ শৈলী বহন করে আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।