রঘুনাথ ভবন এর পরিচিতি
পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামে রঘুনাথ ভবন অবস্থিত। শশীমোহন সাহা রায় ১৩২৬ বঙ্গাব্দে বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি একটি অনুচ্চ প্রাচীর বেষ্টিত। বাউন্ডারি প্রাচীরের আয়তন উত্তর-দক্ষিণ ৭৮ মিটার এবং পূর্ব-পশ্চিমে ৫১ মিটার। বাড়িটি তিনটি অংশে বিভক্ত। রঘুনাথ ভবনটি মাঝখানের অংশে অবস্থিত যা দেখতে ইংরেজি L বর্ণের ন্যায়। ভবনটির সামনে বারান্দা ও মাঝখানে সিঁড়ি রয়েছে। বারান্দার পরে মূল ছাদের উপর পেডিমেন্ট রয়েছে। পেডিমেন্টে লেখা রয়েছে- রঘুনাথ ভবন সন ১৩২৬, ১৮ অগ্রহায়ণ।