ঘিলা মুড়া এর পরিচিতি
এটি লালমাই পাহাড়ের পূর্ব পাশে এবং শালবন বিহার হতে প্রায় তিন কিমি দক্ষিণে অবস্থিত। ঢিবিটি সমতল হতে মাত্র ১০ মি: উঁচু। পৃষ্ঠদেশে প্রাপ্ত ইটের ভগ্নাংশ, মৃৎপাত্রের ভগ্নাংশ ও অন্যান্য উপকরণের ভিত্তিতে ধারণা করা যায় যে, ঘিলা মুড়া প্রত্নস্থানে স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ রয়েছে।