সিংদহা আউলিয়া মসজিদ এর পরিচিতি
সম্ভবত খ্রিস্টীয় ১৫ শতকে মসজিদটি নির্মাণ করা হয়। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এ মসজিদটি চার গম্বুজবিশিষ্ট। মসজিদটিতে ৬টি অষ্টকোণাকার মিনার রয়েছে। মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হল এর দেয়াল গাত্রে বিভিন্ন পোড়ামাটির জ্যামিতিক নকশা শোভিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটিতে সংস্কার-সংরক্ষণ কাজ করা হয়েছে।