গৌড়স্থ দুর্গ প্রাচীর এর পরিচিতি
গৌড় দুর্গের দক্ষিণ প্রাচীরের মধ্যবর্তী স্থান জুড়ে রয়েছে 'কোতওয়ালী দরজা' নামের একটি ভাঙা অংশ। এটিকে গৌড়ের সিংহদ্বার বলা হয়। এখানে নগর পুলিশ (কোতওয়াল) গৌড় নগরীর দক্ষিণ দেয়াল রক্ষা করার কাজে নিয়োজিত থাকতো। ভিতরে ও বাইরে প্রতিটি সম্মুখভাগে ৬ ফুট ব্যাস বিশিষ্ট দু'টি করে মোট চার'টি অর্ধবৃত্তাকার বুরুজ রয়েছে। বুরুজগুলোর প্রতি পার্শ্বে অলংকৃত স্তম্ভের উপর স্থাপিত কুলঙ্গি রয়েছে। এই তোরণ অভ্যন্তরে সশস্ত্র প্রহরীদের আবাস কক্ষগুলি বিভিন্ন প্রকার নকশাযুক্ত কারুকাজ ও পোড়ামাটির অলংকরণে সুসজ্জিত যদিও বর্তমানে খিলান ভেঙ্গে পড়েছে।