সাতগম্বুজ মসজিদ (সাত মসজিদ) এর পরিচিতি
এটি ১৭ শতকে বাংলাদেশে নির্মিত মোগল স্থ্যাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। জনশ্রুতি রয়েছে মসজিদটি শায়েস্তা খান নির্মাণ করেন। মসজিদটি চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা এবং সামনের খোলা প্রাঙ্গণে রয়েছে কয়েকটি বাঁধানো কবর। উত্তর দক্ষিণে লম্বা মসজিদের পূর্ব দেয়ালে তিনটি খাঁজকাটা খিলানযুক্ত প্রবেশ পথ আছে। প্রবেশ পথ বরাবর পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব তন্মধ্যে মাঝের মিহরাবটি বড়। ছাদে তিনটি মনোরম গম্বুজ এবং চারকোণে সমান আকারের চারটি গম্বুজ রয়েছে একারণেই মসজিদটি সাত গম্বুজ মসজিদ নামে পরিচিত। নির্মাণ উপাদান ইট, চুন ও সুরকি। এর গঠন প্রণালী ও স্থাপত্যশৈলী মোগল স্থাপত্যিক বৈশিষ্ট্যের অনুরূপ।