ঐতিহাসিক স্থান / স্থাপনা

ডালিঝাড়া বৌদ্ধবিহার মন্দির কমপ্লেক্স

ডালিঝাড়া

ডালিঝাড়া বৌদ্ধবিহার মন্দির কমপ্লেক্স এর পরিচিতি

যশোরের কেশবপুর উপজেলার ডালিঝাড়া গ্রামে এ প্রত্নস্থলটি অবস্থিত। বিশেষজ্ঞদের ধারনা, এই স্থাপনাগুলো আনুমানিক খ্রি: ৯ম থেকে ১১ শতকের মধ্যবর্তী সময়ে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ইতিপূর্বে আবিষ্কৃত অন্যান্য বৌদ্ধ বিহারগুলো থেকে একেবারে ভিন্ন ও আলাদা। প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যিক এই বৈশিষ্ট্য বিবেচনায় এটি বাংলাদেশ ও ভারতের বিহার, উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের সমসাময়িক অন্যান্য বৌদ্ধ বিহার থেকে আলাদা। এখানে পূর্ব দিকে দুটি মন্দির, উত্তর বাহুতে দুটি ভিক্ষু কক্ষ, দক্ষিণ বাহুতে নয়টি ভিক্ষু কক্ষ ও পশ্চিম বাহুতে সাতটি ভিক্ষু কক্ষ রয়েছে। পশ্চিম বাহুর মাঝখানে একটি বড় কক্ষ রয়েছে। এই কক্ষটির পশ্চিমে একটি বড় অভিক্ষেপ রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।