আরিফুল (আরিফাইল) মাজার শরিফ (জোড় কবর) এর পরিচিতি
আরিফাইল মাজার (জোড় সমাধি) আরিফাইল মসজিদের সমসাময়িক সময়ে নির্মিত বলে অনুমেয়। ধারণা করা হয় মাজারে অজানা দু'জন ব্যক্তির সমাধি রয়েছে। এটির চার কোণে চারটি অষ্টাকোণাকারে নির্মিত স্তম্ভ/মিনার আছে। এর উত্তর দিকে লাগোয়া একটি দোচালা ঘর রয়েছে।