কানসাট রাজবাড়ী এর পরিচিতি
কানসাট রাজবাড়ী জমিদার বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার কড়াইঝাকইর গ্রামে বসবাস করতেন। সেখান থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন। তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত।