ঐতিহাসিক স্থান / স্থাপনা

নাটেশ্বর দেউল/ প্রত্নঢিবি

নাটেশ্বর, সোনারং, টংগিবাড়ি, মুন্সীগঞ্জ

নাটেশ্বর দেউল/ প্রত্নঢিবি এর পরিচিতি

নাটেশ্বর দেউল মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নে অবস্থিত। বিক্রমপুর একটি সমৃদ্ধ প্রাচীন জনপদ। বিক্রমপুর অঞ্চল থেকে বিভিন্ন সময় প্রত্নসাক্ষ্যসহ ইতিহাস পুনর্গঠনের গুরুত্বপূর্ণ মান্য উপাদান যেমন তাম্রলিপি, শিলালিপি, পাথর, ধাতব ও কাঠের মূর্তি আবিষ্কৃত হয়েছে। প্রাপ্ত প্রত্নসূত্র থেকে নাটেশ্বর প্রত্নস্থানকে দশম-একাদশ শতকে নির্মিত বৃহৎ এবং সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স হিসেবে মনে করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক খননে ২৫.২ বর্গমিটার পরিমাপের বৃহৎ আকৃতির কেন্দ্রীয় অষ্টকোণাকৃতি স্তূপ আবিষ্কৃত হয়। কেন্দ্রীয় স্তূপের চারপাশে ১৮ বর্গমিটারের চারটি স্তূপ হলঘর আবিষ্কৃত হয়। প্রতিটি হলঘরে আবার ২.৫ বর্গমিটারের চারটি করে স্তূপ। অষ্টকোণাকৃতির স্তূপের কেন্দ্রে আবিষ্কৃত হয় 'রেলিক চেম্বার' নামের বিশেষ ধরণের স্থাপত্য। গবেষকদের ধারণা, নাটেশ্বর দেউলে উন্মোচিত প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহ ৭৮০ থেকে ১২২৩ খ্রিষ্টাব্দ সময়কালের বৌদ্ধ স্থাপত্যশৈলীতে নির্মিত একটি নগরের ধ্বংসাবশেষকে নির্দেশ করে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।