সূত্রাপুর জমিদার বাড়ী এর পরিচিতি
বাড়ীটি দুই তলা বিশিষ্ট; প্রায় এক একর জমির উপর প্রতিষ্ঠিত। ইমারতের সম্মুখে করিনথিয়ান স্তম্ভ এবং বারান্দা। ভেতরে বিভিন্ন আকৃতির ৩৫ টি কক্ষ ও বর্গাকৃতির একটি উন্মুক্ত অঙ্গনের তিন দিকে ইমারতের সারি এবং কারুকার্যে সুশোভিত। বিংশ শতকের গোড়ার দিকে রেবতী মোহন দাস নামে একজন প্রভাবশালী ব্যক্তি সূত্রাপুর জমিদার বাড়ীটি নির্মাণ করেন।