ঐতিহাসিক স্থান / স্থাপনা

সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ

সিঙ্গাচোঁ, বরুড়া, কুমিল্লা

সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ এর পরিচিতি

তিন গম্বুজ বিশিষ্ট সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়ি মসজিদটি আয়তাকার ভূমি নকশায় নির্মিত। মসজিদের নির্মাণ উপকরণ হিসেবে পাতলা ইট ও চুন-সুরকির মসলার গাঁথুনী ব্যবহার করা হয়েছে। মোগল নির্মাণশৈলীতে নির্মিত মসজিদটির কারুকার্য খচিত ফুল, লতা-পাতা ও জ্যামিতিক নকশার অলংকরণ রয়েছে। মসজিদ অভ্যন্তরের পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব এবং পূর্ব দেয়ালে তিনটি দরজা রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।