নিমতলী দেউরী এর পরিচিতি
পুরাতন ঢাকার নিমতলিতে এ দেউরীটি অবস্থিত। আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত ইমারতটি মূলত: বহু কক্ষ বিশিষ্ট একটি তিন তলা তোরণ বা ফটক। নায়েব নাজিম জেসারত খাঁর আবাসিক ভবন হিসেবেও পরিচিত নিমতলি কুঠি বা প্রাসাদে প্রবেশের জন্য এর পশ্চিম দিকে তোরণটি নির্মিত হয়েছিল।