দমদম পীরের স্থান ঢিবি এর পরিচিতি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ধারাবাহিকভাবে পরপর চার বছর এ ঢিবিতে খননের ফলে একটি পূর্বমুখী মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। গর্ভগৃহস্থ অসম আকৃতির ও আয়তনের ২৪টি কক্ষের সমন্বয়ে এ মন্দির গঠিত। মন্দিরটির নির্মাণকাল খ্রিষ্টীয় ২য় হতে ৩য় শতক বলে ধারণা করা হয়।