মাউন্ড বড় কামতা (মহামায়া মাউন্ড) এর পরিচিতি
ড. নলিনীকান্ত ভট্টশালী বড় কামতা প্রত্নস্থানটিকে আশরাফপুর তাম্রলিপির খড়গ-এর রাজধানী হিসেবে শনাক্ত করেন। এটি প্রায় ৮ মিটার উঁচু ঢিবি। এ প্রত্নস্থানটি মহামায়া ঢিবি হিসেবে পরিচিত। এখানে ৭ম-৮ম শতকের বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। এটি খড়গ যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ধারণা করা হয়।