কুটিলা মুড়া (কুটিলা মুড়া বিহার) এর পরিচিতি
প্রত্নতাত্ত্বিক খননে উন্মোচিত স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষের ভিত্তিতে কুটিলা মুড়াকে খ্রিস্টীয় ৭ম শতকের নির্মিত নিদর্শন বলে ধারণা করা হয়। তবে খননকালে এ প্রত্নস্থানে সবচেয়ে উপরের স্তরে খ্রিস্টীয় ১৩ শতকের আব্বাসীয় স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। নির্মাণ পরিকল্পনা, আকার, অলংকরণ ও নকশার দিক দিয়ে কুটিলা মুড়ায় প্রাপ্ত স্থাপত্যিক নিদর্শনগুলোর লালমাই-ময়নামতির তথা বাংলার ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপত্যিক কাঠামো থেকে সম্পূর্ণ আলাদা। এখানে রয়েছে ৩ টি স্তূপ ও বৌদ্ধ মন্দির। এই তিনটি স্তুপ দ্বারা সম্ভবত বৌদ্ধ ধর্মের ত্রিরত্নকে নির্দেশ করেছে।