নয় গম্বুজ মসজিদ এর পরিচিতি
নয় গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার সদর উপজেলায় খানজাহান (র.) সমাধি সৌধ থেকে আনুমানিক ৩০০ মিটার পশ্চিমে ঐতিহাসিক ঠাকুর দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত। খ্রিষ্টীয় ১৫ শতকে খানজাহানী স্থাপত্য শৈলীতে আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত হয়। নয় গম্বুজ বিশিষ্ট এ মসজিদের অভ্যন্তরে দু'সারি পাথরের থাম মোট নয়টি চৌকো খন্ডে বিভক্ত। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।