জিন্দাপীরের মাজার ও মসজিদ এর পরিচিতি
জিন্দাপীর মাজার ও তৎসংলগ্ন মসজিদটি বাগেরহাট জেলার খানজাহান (র.) সমাধি সৌধ থেকে ৩৫০ মি. পশ্চিমে অবস্থিত। এটি বর্গাকার ভূমি পরিকল্পনায় একগম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটির পূর্ব দেয়ালে ০৩টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে ০১টি করে খিলান দরজা এবং পশ্চিমে ০৩টি মিহরাব রয়েছে। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।