ঐতিহাসিক স্থান / স্থাপনা

আনন্দ মোহন বসুর বাড়ি

জয়সিন্ধি গ্রাম, বোলাকট নদীর দক্ষিণ তীর, ইটনা, কিশোরগঞ্জ

আনন্দ মোহন বসুর বাড়ি এর পরিচিতি

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা শহর হতে ৯ কিলোমিটার দক্ষিণ উত্তর-পূর্বে জয়সিন্ধি গ্রামে বোলাকট নদীর দক্ষিণ তীরে আনন্দ মোহন বসুর পূর্ব পুরুষের এ বাড়িটি অবস্থিত। আনন্দ মোহন বসু ছিলেন উপমহাদেশের প্রথম র‍্যাংলার। ময়মনসিংহ জেলার আধুনিক শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তিনি বিশেষ অবদান রেখে গেছেন। ময়মনসিংহ শহরে তিনি ময়মনসিংহ ইনস্টিটিউসন ও সিটি কলেজিয়েট স্কুল (বর্তমান আনন্দ মোহন কলেজ) প্রতিষ্ঠা করেন। বাড়িটি আয়তকার ভূমি নকশায় নির্মিত। ভবনগুলো নির্মাণে ইটের গাঁথুনীতে চুন-সুরকির ব্যবহার করা হয়েছে। ভবনটির কক্ষগুলোর প্রবেশ দরজার উপরিভাগে মহিষের মাথা, ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশায় সজ্জিত। মূল বাস ভবনের দক্ষিণ পাশে রয়েছে ঠাকুর ঘর ও রন্ধনশালা। ঠাকুর ঘরের দক্ষিণ-পূর্ব পাশে রয়েছে দূর্গা মন্দির ও দক্ষিণ-পশ্চিম পাশে রয়েছে কাচারি ঘর এবং দক্ষিণে রয়েছে রংমহল।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।