ঐতিহাসিক স্থান / স্থাপনা

রূপলাল হাউজ

ফরাজগঞ্জ, কোতোয়ালী, ঢাকা

রূপলাল হাউজ এর পরিচিতি

দুই তলা ইমারতটি দুইভাগে বিভক্ত এবং পূর্ব-পশ্চিমে বিস্তৃত। ছাদের উপরে শোভা পাচ্ছে একটি বড় ত্রিভুজ আকারের পেডিমেন্ট। মাঝামাঝি অংশ জুড়ে আছে ভবনের প্রবেশ পথ। ইট, চুন, সুরকির তৈরি এ ভবনের দরজা জানালাগুলোতে কাঠের ভেনেসীয়ান গ্রীল ব্যবহৃত হয়েছে। সিঁড়িতে অলংকরণ করা লোহা ও খিলানে রঙ্গিন কাঁচ ব্যবহৃত হয়েছে। উনিশ শতকের গোড়ার দিকে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রূপলাল দাস তাঁর বসবাসের জন্য ভবনটির পশ্চিম অংশ তৈরি করেন এবং তাঁর ছোট ভাই রঘুনাথ দাস পূর্ব দিকে ভবনটি সম্প্রসারিত করেন বলে জনশ্রুতি রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।