শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির এর পরিচিতি
সেন রাজ বংশের রাজা বল্লান সেন ১২ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। এটি ঢাকার আদি ও প্রথম মন্দির বলে অনেকে ঐতিহাসিক মনে করে। আয়তকার পরিকল্পণায় নির্মিত মূল মন্দিরটি সামনে বারান্দাসহ তিন কক্ষ বিশিষ্ট। মাঝখানের কক্ষে দেবি দূর্গা অন্য দুই কক্ষে শিবমুর্তি ও শিবলিঙ্গ। তিন কক্ষের দরজা কাঠের কাঠামোয় বিচিত্র পত্র, ফুল ও মুর্তির অলংঙ্করণে শোভিত। প্রতিটি ছাদ উপরের দিকে ক্রমশ ছোট চারটি স্তর বা ধাপে নির্মিত। প্রতিটি ছাদের নিম্নাংশ অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের আকারে নির্মিত। মন্দিরের কার্নিশে পাপড়ি নকশা বিদ্যমান। মন্দিরের সামনে প্যানেল নকশা রয়েছে।