বখশী হামিদ মসজিদ এর পরিচিতি
তিন গম্বুজবিশিষ্ট এ মসজিদটি মোগল স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হিসেবে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ইলশা গ্রামে অবস্থিত। মসজিদের দরজায় স্থাপিত শিলালিপি অনুযায়ী ১৫৬৮ খ্রি: সুলতান সুলেমান কররানির সময়কালে এটি নির্মাণ করা হয়। জনশ্রুতি রয়েছে যে, মোগল আমলে ১৬৯২ সালে বখশী হামিদ নামক একজন জনহিতৈষী অমাত্য এ স্থানে এসে এ মসজিদটি পুনর্নির্মাণ করেন।