বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি এর পরিচিতি
ভারতবর্ষের প্রথিত যশা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক বাড়িটি একতলা ভবন অষ্টাদশ শতকে নির্মিত। ভবনটি স্থাপত্যিক কাঠামো ব্রিটিশ আমলের। উল্লেখ্য যে, জগদীশ চন্দ্র বসুকে ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চার জনক বলা হয়। অনেকে মনে করেন, তিনি বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক। যদিও বেতারের আবিষ্কারক হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি। কারণ হল- জগদীশ চন্দ্র বেতার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।